Web Analytics

বাংলাদেশ ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকের শাখা ও অন্যান্য ব্যবসা কেন্দ্রের স্থাপনার ভাড়ার সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার জারি করা নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত সীমার মধ্যে ভাড়া থাকলে ব্যাংকগুলোকে আর কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে না। তবে নির্ধারিত সীমার বেশি হলে অনুমোদন নিতে হবে। ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে নতুন চুক্তি বা নবায়ন করা যাবে।

সার্কুলারে বলা হয়েছে, নির্বাচিত ভবনের মালিক যদি ব্যাংকের পরিচালক বা তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি হন, তবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। বিদ্যমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ব্যবসা কেন্দ্র স্থানান্তর বা প্রধান কার্যালয়ের জন্য ভাড়া গ্রহণের ক্ষেত্রেও অনুমোদন প্রয়োজন হবে। অগ্রিম প্রদান, স্থাপনা ব্যয় ও ভাড়া বৃদ্ধির হার বিষয়ে আগের নির্দেশনা অনুসরণ করতে হবে।

ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় প্রতি বর্গফুটের সর্বোচ্চ ভাড়া ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যান্য শহর ও পল্লী এলাকায় ভাড়ার হার অঞ্চলভেদে ভিন্ন। ভবনের অবস্থান, ফ্লোর ও মান বিবেচনায় ব্যাংকের পরিচালনা পর্ষদকে যৌক্তিকভাবে ভাড়া নির্ধারণ করতে হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।