Web Analytics

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম বুধবার থেকে শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই অর্থ প্রদান করা হচ্ছে। মঙ্গলবার ট্রাস্টের পক্ষ থেকে সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, জুলাই-ডিসেম্বর ২০২৫ এবং জানুয়ারি-জুন ২০২৬ কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি’র অর্থ হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এইচএসপি-এমআইএস) সফটওয়্যারের মাধ্যমে গভর্নমেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতিতে শিক্ষার্থী ও অভিভাবকের অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে। অর্থ জমা হওয়ার পরপরই উত্তোলনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উপবৃত্তির অর্থ উত্তোলনের সময় কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না। বরং সংশ্লিষ্ট এমএফএস প্রোভাইডার উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকের অ্যাকাউন্টে সেই চার্জের সমপরিমাণ অর্থ জমা করবে। শিক্ষার্থী ও অভিভাবকদের অ্যাকাউন্ট নম্বর, পিন বা ওটিপি অন্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।