Web Analytics

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে নতুন অভিযোগ অনুসন্ধানের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার কমিশন এ অনুমোদন দেয় বলে দুপুরের ব্রিফিংয়ে দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজির আহমেদ সাংবাদিকদের জানান। অভিযোগে নিয়োগ, পদায়ন, বদলি, পদোন্নতি, টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়মের কথা বলা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগে প্রায় ৬০ কোটি টাকা ঘুষ নেওয়া হয়েছে। সারা দেশে ৩৬ জন জেলা প্রশাসক পদায়নে প্রতিজনের ক্ষেত্রে ২ কোটি থেকে ১০ কোটি টাকা লেনদেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডারে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে।

দুদক নতুন অভিযোগগুলোর সঙ্গে তার বিরুদ্ধে আগে ওঠা নিয়োগ, বদলি ও পদায়নসংক্রান্ত দুর্নীতির অভিযোগও অনুসন্ধান করবে। অভিযোগে দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে অর্থ পাচার, বিলাসবহুল ভিলা কেনা ও ব্যবসায় বিনিয়োগের কথা বলা হয়েছে। পর্তুগালে জমি কেনা, দুবাইয়ের গ্রিন গ্রুপে বিনিয়োগ, সুইস ব্যাংকে অর্থ রাখা এবং দুই ভগ্নিপতি ও এক ভাগ্নের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।