Web Analytics

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২০২৬ সালের আগস্টের শেষ নাগাদ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। তিনি সংসদে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে এ তথ্য দেন। মন্ত্রী বলেন, কেন্দ্রটি বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে, যা বাণিজ্যিক উৎপাদনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল ধাপ।

মন্ত্রী জানান, ইউনিট-১-এর স্টেজ-বি পর্যায়ে ২০২৬ সালের ২৮ এপ্রিল থেকে পারমাণবিক জ্বালানি লোডিং শুরু হয়েছে। বর্তমানে রিঅ্যাক্টরে জ্বালানি স্থাপন, বোরিক এসিড সংযোজন, রিঅ্যাক্টর ও প্রাইমারি সার্কিট পরীক্ষা, নিরাপত্তা যাচাই এবং সাব-ক্রিটিক্যালিটি পরীক্ষা চলছে। পরবর্তী ধাপে রিঅ্যাক্টরকে ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে পরীক্ষা সম্পন্ন করে ধাপে ধাপে ১০–১২ শতাংশ থেকে ৩৫–৪০ শতাংশ ক্ষমতায় পরিচালনা করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, সব পরীক্ষা ও কমিশনিং কার্যক্রম শেষ হওয়ার প্রায় ১১৪ দিন পর জেনারেটর জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে এবং প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।