Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের সময় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যার অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার আদালত। বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এ আদেশ দেন। নাহিদকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছিল।

ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানান, আসামিপক্ষে কোনো আইনজীবীর আবেদন ছিল না এবং মামলায় রিমান্ড আবেদনও না থাকায় তাকে এজলাসে তোলা হয়নি। তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনা ও পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন, যা যাচাই করা হচ্ছে।

আবেদনে আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা ও সক্রিয় অংশগ্রহণের বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়ার কথাও বলা হয়। বুধবার দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার ভাষ্য অনুযায়ী, ১৯ জুলাই ২০২৪ গুলিবিদ্ধ সাদিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই মারা যান। ১৫ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।