Web Analytics

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকত উল্যাহ বুলু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেছেন। মঙ্গলবার (৫ মে) দুপুরে বেগমগঞ্জ উপজেলার পৌরণবিবি বাজারে খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তরুণ জাতীয়তাবাদী নেতা ওসমান হাদিকে যারা হত্যা করেছে, তাদের বিচার হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়েসুর রহমান। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তব্যে বুলু জামায়াতে ইসলামী সম্পর্কে মাওলানা আবুল আলা মওদুদীর ছেলের একটি মন্তব্য তুলে ধরে দলটিকে বিপজ্জনক বলে উল্লেখ করেন এবং দাবি করেন, মওদুদীর পরিবারের কেউ জামায়াতে ইসলামী করে না।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগমগঞ্জে খাল খনন শুরু করেছিলেন, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। বিএনপি নেতা তারেক রহমান পুনরায় এ কর্মসূচি চালু করেছেন বলে জানান বুলু। তিনি সবাইকে ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান এবং তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।