Web Analytics

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ঘোষণা করেছে যে হরমুজ প্রণালিতে চুক্তি লঙ্ঘনকারী জাহাজগুলোর বিরুদ্ধে আগের তুলনায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর এক বিবৃতিতে এই সতর্কতা জানানো হয়। আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার অন্তর্বর্তী চুক্তি অনুযায়ী প্রণালির যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তেহরানের হাতে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, চুক্তি ভঙ্গের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং সাম্প্রতিক মার্কিন হামলার মতো আগ্রাসনের জবাবও কঠোরভাবে দেওয়া হবে। আইআরজিসি আরও জানায়, যুদ্ধবিরতি লঙ্ঘন করা সমঝোতা স্মারকের পরিপন্থি এবং তা ঘটলে চলমান সব প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের একক নিয়ন্ত্রণে থাকবে, যা তেহরানের আঞ্চলিক কর্তৃত্ব জোরদারের ইঙ্গিত দেয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।