Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসুর বর্তমান কমিটির এক বছরের মেয়াদ আগামী ১৬ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা। তবে পরবর্তী নির্বাচন আয়োজনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো নির্বাচন কমিশন গঠন, তফসিল ঘোষণা বা সম্ভাব্য ভোটের তারিখ চূড়ান্ত করেনি। ফলে নির্ধারিত সময়ে নতুন নির্বাচন হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রশাসনিক সূত্র জানায়, উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ২০ আগস্ট একটি প্রস্তুতিমূলক বৈঠক হলেও সেটি ছিল প্রাথমিক আলোচনা। হল প্রাধ্যক্ষদের ছাত্রসংগঠনগুলোর মতামত নিতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে, কিন্তু আনুষ্ঠানিক নির্বাচনি কার্যক্রম শুরু হয়নি। বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটেও এ নির্বাচনের জন্য পৃথক বরাদ্দ রাখা হয়নি।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় নির্বাচন দিতে চায়, তবে কমিশন গঠন বা তফসিলের সময় এখনই বলা যাচ্ছে না। গঠনতন্ত্র অনুযায়ী, নির্বাচন না হলে বর্তমান কমিটির মেয়াদ সর্বোচ্চ ৯০ দিন বাড়ানো যাবে; এরপরও ভোট না হলে ডাকসু স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। ডাকসু ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা নিয়মিত নির্বাচন নিশ্চিতের দাবি জানিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।