ইসরাইল ফিলিস্তিনিদের ১২০ বছরের পুরোনো একটি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। বাড়িটি ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র গঠনের ঘোষণার অন্তত ৪০ বছর আগে নির্মিত হয়েছিল। এজে প্লাসের তথ্যের বরাত দিয়ে আল-জাজিরার প্রতিবেদনে ঐতিহাসিক স্থাপনাটি ধ্বংসের কথা প্রকাশ করা হয়।
ফিলিস্তিনিদের অভিযোগ, নিজেদের মাতৃভূমিতে ফিলিস্তিনি ইতিহাস, ঐতিহ্য ও প্রাচীন সংস্কৃতি মুছে ফেলার ত্বরান্বিত ও পরিকল্পিত প্রচারণার অংশ হিসেবেই বাড়িটি ধ্বংস করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরাইলি বাহিনী এবং অবৈধ বসতি স্থাপনকারীদের হামলা, যৌথ অভিযান ও গ্রেপ্তার কার্যক্রমও চলতে থাকে।
ওয়াফার তথ্য অনুযায়ী, শুক্রবার আল-মুঘাইয়্যির গ্রামে বসতি স্থাপনকারীদের গুলিতে ১০ বছর বয়সি এক শিশু গুরুতর আহত হয়। নাবলুসের কাছে এক পুরুষকে লাঞ্ছিত করার এবং ২২ বছর বয়সি এক যুবককে আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়ার খবরও আসে। গাজা শহরের সাবরা এলাকায় ড্রোন হামলায় অন্তত একজন এবং মধ্য গাজার সালাহ আল-দিন সড়কে পৃথক বিমান হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।