Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে তা মানতে বাধ্য করা হবে। ২ আগস্ট রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জনসভার আয়োজন করা হয়।

রফিকুল ইসলাম খানের দাবি, রাষ্ট্রব্যবস্থার সংস্কারের জন্য জনগণ জুলাই বিপ্লবে জীবন দিয়েছে এবং গণভোটে সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। তিনি অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি সরকার গণভোটের রায় বাতিল করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, দেশের ৭০ শতাংশ জনগণের গণভোটের রায় বাতিলকারী সরকারকে জনগণের সরকার বলা যায় না।

বিশেষ অতিথি ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, বিপ্লব-পরবর্তী সরকার জনগণের সরকারে পরিণত না হয়ে বিএনপির দলীয় সরকারে পরিণত হয়েছে এবং সর্বত্র দলীয়করণ করছে। সভার সভাপতি ড. হেলাল উদ্দিন বলেন, বৈষম্য, শোষণ ও জুলুমের বিরুদ্ধে লড়াই চলবে। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।