Web Analytics

ব্লুমবার্গ এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইরান জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০ কোটি ডলারের একটি রাডার ব্যবস্থা ধ্বংস করেছে, যা উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সিএনএনের বিশ্লেষিত স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত আরটিএক্স করপোরেশনের এএন/টিপিওয়াই-২ রাডার ও ব্যাটারিসহ সহায়ক সরঞ্জাম যুদ্ধের শুরুতেই ধ্বংস হয়ে গেছে। পরে একজন মার্কিন কর্মকর্তা এই ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেন।

ব্লুমবার্গ জানায়, যুক্তরাষ্ট্রের বিশ্বজুড়ে মোট আটটি থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যার মধ্যে দক্ষিণ কোরিয়া ও গুয়ামও অন্তর্ভুক্ত। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য অনুযায়ী, প্রতিটি ব্যাটারির মূল্য প্রায় এক বিলিয়ন ডলার, যার মধ্যে প্রায় ৩০ কোটি ডলার রাডারের জন্য ব্যয় হয়। এই রাডার ধ্বংস হওয়ায় ভবিষ্যতে আঞ্চলিক হামলা প্রতিহত করার সক্ষমতা দুর্বল হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।