Web Analytics

বাংলাদেশের শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ও ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে শিক্ষা, প্রযুক্তি ও ভাষা সহযোগিতা জোরদার করতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে চীনা ভাষা শিক্ষা সম্প্রসারণ ও তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার বিষয়ে আলোচনা হয়। চীনা রাষ্ট্রদূত জানান, প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে চীনা ভাষা শিক্ষার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা বাংলাদেশে কার্যরত প্রায় এক হাজার চীনা কোম্পানি ও বিশ্বের ১৭টি দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গে যৌথভাবে এই কার্যক্রম চলছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ বছর কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে ১৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০০টি স্মার্ট শ্রেণিকক্ষ, ৯টি ব্রডকাস্টিং সেন্টার ও আধুনিক ল্যাব স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। পলিটেকনিক শিক্ষার আধুনিকায়ন, স্কলারশিপ ও চীন সফরের বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রী আশা প্রকাশ করেন, এই সহযোগিতা বাংলাদেশ-চীন শিক্ষা ও প্রযুক্তি সম্পর্ককে আরও মজবুত করবে এবং দেশের তরুণরা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করতে পারবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।