Web Analytics

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদারগ্রামের বাসিন্দা শহীদুল ইসলাম (৪০) ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার রাতে বেরুমি এলাকায় রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তার মরদেহ বর্তমানে বেরুমি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে তিনি ওমানে এমব্রয়ডারির কাজ করতেন। দীর্ঘ প্রবাসজীবন শেষে আগামী বৃহস্পতিবার দেশে ফেরার কথা ছিল তার, এজন্য বিমানের টিকিটসহ সব প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন।

স্বজনদের বরাতে জানা যায়, শনিবার রাতে স্ত্রী, সন্তান ও আত্মীয়দের জন্য উপহার কিনে বাসায় ফেরার পথে দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রবাসী সংগঠনের নেতারা মরদেহ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শহীদুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও প্রতিবেশীরা তার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।