Web Analytics

বৃষ্টির কারণে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। মঙ্গলবার উত্তরার দিয়াবাড়ি হাটে দেখা যায়, কাদা ও পানিতে একাকার হয়ে গেছে পুরো এলাকা। হাঁটুপানিতে দাঁড়িয়ে আছে গরু, অনেক পশু ক্লান্ত হয়ে কাদায় শুয়ে পড়ছে। বৃষ্টিতে ভিজে কিছু গরু অসুস্থ হয়ে পড়ায় খামারিদের ওষুধ খাওয়াতে হচ্ছে। বেপারীরা অভিযোগ করেছেন, হাটে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এবং ইজারাদাররা যথাযথ প্রস্তুতি নেননি।

কুষ্টিয়া, জামালপুর, ফরিদপুর ও নাটোর থেকে আসা বেপারীরা জানিয়েছেন, অব্যবস্থাপনার কারণে ক্রেতারা হাটে ঢুকতে চাইছেন না, ফলে বিক্রি কমে গেছে। কেউ কেউ বলেছেন, অসুস্থ গরুর চিকিৎসায় অতিরিক্ত খরচ হচ্ছে। অন্যদিকে ছাতা হাতে অনেক ক্রেতা কাদা মাড়িয়ে হাটে এসেছেন। তারা জানিয়েছেন, আজ বাজারে দাম তুলনামূলক কম, বিক্রেতারা বৃষ্টির কারণে দাম কমিয়ে দিচ্ছেন।

উত্তরার দিয়াবাড়ি হাটের ইজারাদার এস এফ কর্পোরেশনের স্বত্বাধিকারী শেখ ফরিদ হোসাইনকে একাধিকবার ফোন ও বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।