Web Analytics

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে। সোমবার প্রকাশিত এই নিয়মে অ্যাপয়েন্টমেন্ট স্লট, ওয়েবফাইল আপলোড এবং মেডিকেল ভিসা সংক্রান্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ ও ওয়েবফাইল আপলোড করা যাবে এবং সফলভাবে আপলোড সম্পন্ন হলে বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে।

নতুন নিয়মে বলা হয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং তা ৩০ দিনের বেশি পুরোনো হওয়া চলবে না। কোনো পরিবর্তিত বা বিকৃত ফাইল গ্রহণযোগ্য হবে না। মেডিকেল ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের সেই নির্ধারিত হাসপাতালেই যেতে হবে, যার জন্য ভিসা ইস্যু করা হয়েছে। হাসপাতাল পরিবর্তনের জন্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) অনুমতি নিতে হবে।

এফআরআরও-এর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং ভবিষ্যতে ভারতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।