Web Analytics

ঢাকার কেরানীগঞ্জে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার সকালে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তারিকুল ইসলাম এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন মো. কাওসার ও কামাল হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটকে লক্ষ্য করে জাল টাকা কারবারিরা সক্রিয় হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ও অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমনের নেতৃত্বে ডিবি টিম ভাংনা মুজিবনগরে কামাল হোসেনের পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে কাওসারকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যের ভিত্তিতে বাড়ির মালিক কামাল হোসেনকেও আটক করা হয়।

অভিযানে মোট আট লাখ জাল টাকা উদ্ধার করা হয়—কাওসারের কাছ থেকে ছয় লাখ এবং কামালের কাছ থেকে দুই লাখ। এছাড়া জাল টাকা তৈরির প্রিন্টার, কাগজ, কালি, হ্যান্ড সিলার ও ডাইসহ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।