Web Analytics

এনসিসি ব্যাংক সম্প্রতি প্রধান কার্যালয়ের নারী কর্মীদের জন্য “মাইন্ড ম্যাটারস: ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ টক ফর ওমেন” শীর্ষক মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মশালার আয়োজন করেছে। কর্মশালার উদ্দেশ্য ছিল একটি অন্তর্ভুক্তিমূলক ও সুস্থ কর্মপরিবেশ গড়ে তোলা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নাসিম জাহান।

তিনি কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ দিক যেমন মানসিক চাপ ব্যবস্থাপনা, আবেগীয় স্থিতিস্থাপকতা এবং কর্মজীবন-ব্যক্তিজীবনের ভারসাম্য নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীদের ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস স্কেল (ডিএএসএস) এবং পেশেন্ট হেলথ কোয়েশ্চেনেয়ার (পিএইচকিউ) এর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানসিক স্বাস্থ্য মূল্যায়ন টুলসের সঙ্গে পরিচিত করা হয়, যা মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতা প্রাথমিকভাবে শনাক্ত ও ব্যবস্থাপনায় সহায়তা করে।

এনসিসি ব্যাংকের ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ কর্মশালাটি সঞ্চালনা করেন। ১৪২ জন নারী কর্মকর্তা সরাসরি অংশ নেন এবং দেশের বিভিন্ন শাখার কর্মকর্তারা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন। অংশগ্রহণকারীরা উদ্যোগটিকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে অভিমত দেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।