Web Analytics

সৌদি-ইয়েমেন সংঘাতের প্রেক্ষাপটে সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন ও ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর লেভেল-৩ সতর্কতা জারি করেছে। বুধবার আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত এই সতর্কতায় সৌদি আরবে থাকা বা ভ্রমণকারী মার্কিন নাগরিকদের নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করা হয়।

পররাষ্ট্র দপ্তর বলেছে, সৌদি আরবে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য হতে পারে। সতর্কবার্তায় সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মকাণ্ডসংক্রান্ত স্থানীয় আইনের ঝুঁকির কথাও বলা হয়েছে। সৌদি আরবের কিছু এলাকায় ঝুঁকির মাত্রা তুলনামূলক বেশি বলেও উল্লেখ করা হয়েছে।

মার্কিন নাগরিকদের জন্য সৌদি আরবে ভ্রমণসংক্রান্ত সতর্কতা লেভেল-৩ পর্যায়ে রাখা হয়েছে। অন্যদিকে, সৌদি আরবের প্রতিবেশী ইয়েমেন ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের জন্য লেভেল-৪ সতর্কতা বহাল রয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।