Web Analytics

ঢাকা আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬ থেকে অতিথি হিসেবে বাদ পড়েছেন চিত্রনায়িকা পরীমণি। খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠানটি হওয়ার কথা। আয়োজক কমিটি শনিবার, ৭ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছে।

গত শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুষ্ঠানের পোস্টার শেয়ার করে পরীমণি লিখেছিলেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ এরপরই গণমাধ্যমকর্মীরা তাঁর উপস্থিতি নিয়ে আপত্তি তোলেন। জাতীয় একটি দৈনিকের একজন প্রতিবেদক সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজকদের উদ্দেশে লেখেন, সমকালের রবি ও তাঁর মায়ের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাইলে বিকল্প অতিথি খুঁজে নিতে হবে।

এরপর চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তাঁকে বয়কটের দাবি জোরালো হয়। আয়োজকদের ভাষ্য, আদালত চত্বরে সাম্প্রতিক ঘটনার ১৭ দিন আগে পরীমণির সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের অসম্মানের অভিযোগ ও সাংবাদিকদের প্রতিবাদের মুখে তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আয়োজকেরা পরীমণিকে ছাড়াই নতুন প্রচার পোস্টার প্রকাশ করেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।