Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল বা প্রসিকিউশনের ইমেইলে কোনো অফিসিয়াল চিঠি আসেনি। সাংবাদিকদের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এমন একটি চিঠির কপি পাওয়া গেছে, তবে এটি ভুয়া প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়েছে বলে মনে হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আমিনুল ইসলাম জানান, চিঠিটি “ডিয়ার আইসিটি” সম্বোধনে লেখা এবং “উই অ্যাক্ট অন বিহাফ অফ শেখ হাসিনা” বাক্যটি ব্যবহার করেছে, যা তিনি অপরিণত ও অপেশাদার বলে মন্তব্য করেন। তার মতে, কোনো ব্রিটিশ ল’ফার্ম এভাবে লিখত না, বরং এটি স্থানীয় কোনো ভুয়া ফার্ম থেকে পাঠানো হতে পারে। তিনি বলেন, এমন উড়ো চিঠির কারণে ট্রাইব্যুনালের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।

তিনি আরও বলেন, যদি অফিসিয়ালি এমন কোনো চিঠি আসে, তবে এর ভাষা আদালত অবমাননার শামিল হতে পারে এবং সংশ্লিষ্ট ফার্মের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।