Web Analytics

ভোলার চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসায় ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শতাধিক শিক্ষার্থীর নবীন বরণ ও ছবক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু মেধাবী হলেই হবে না; শিক্ষার্থীদের দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ছবক দেন চরফ্যাশনের প্রবীণ আলেম ও মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ ইয়াছিন। প্রধান অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, গভর্নিং বডির সদস্য এবং মাদ্রাসার শিক্ষকরা বক্তব্য দেন।

বক্তারা মাদ্রাসার ঐতিহ্য ও গৌরবময় ইতিহাস তুলে ধরে দেশ ও জাতির স্বার্থে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান। তারা বলেন, দুর্নীতিমুক্ত জাতি গঠনে নতুন প্রজন্মকে নৈতিকতা অর্জন করতে হবে এবং এ ক্ষেত্রে পারিবারিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। অ্যাডভোকেট পারভেজ হোসেন চলতি বছর কিতাব কেনার জন্য ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। তিনি সর্বোচ্চ উপস্থিতি ও সেরা পারফরম্যান্সের ভিত্তিতে মাসিক পুরস্কারের কথাও জানান। পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেওয়া হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।