Web Analytics

কলম্বিয়ার সান্তা মারতা শহরে এ সপ্তাহে প্রায় ৬০টি দেশের মন্ত্রীরা জীবাশ্ম জ্বালানি ধাপে ধাপে বন্ধের লক্ষ্যে প্রথম বৈশ্বিক সম্মেলনে অংশ নিচ্ছেন। তবে যুক্তরাষ্ট্রকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার ফলে বিভিন্ন দেশে জ্বালানির ঘাটতি, মূল্যবৃদ্ধি ও রেশনিংসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে, যার অস্থিতিশীলতা অনেক দেশকে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা পুনর্বিবেচনায় বাধ্য করছে। কেউ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াচ্ছে, আবার কেউ নিজস্ব উৎস যেমন কয়লার দিকে ঝুঁকছে। কলম্বিয়া ও নেদারল্যান্ডসের নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য জীবাশ্ম জ্বালানি ত্যাগে আগ্রহী দেশগুলোর একটি জোট গঠন করা। এতে তুরস্ক, অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, লাতিন আমেরিকার কয়েকটি দেশ, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র, কানাডা, নাইজেরিয়া, নরওয়ে ও ব্রাজিল অংশ নিচ্ছে।

তবে চীন, ভারত, রাশিয়া, সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো এতে অংশ নিচ্ছে না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।