Web Analytics

বাংলাদেশের ১১ দলীয় জোটের নেতারা সাম্প্রতিক জাতীয় নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ তুলে বলেছেন, সারাদেশে তাদের নেতাকর্মীদের ওপর হামলা ও অগ্নিসংযোগ বন্ধ না হলে কঠোর আন্দোলনে নামবেন। শুক্রবার রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ভোটগ্রহণ সুষ্ঠু হলেও গণনায় সুস্পষ্ট কারচুপি হয়েছে এবং জোটের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে হামলা ও হুমকির মুখে রয়েছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ঢাকা-৮, ঢাকা-১৩ ও জামায়াতের মহাসচিবের আসনসহ কয়েকটি নির্দিষ্ট আসনে প্রশাসনকে ব্যবহার করে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তিনি জানান, ভোটের প্রাথমিক ধাপ সুষ্ঠু হলেও ফলাফল ঘোষণার সময় কারচুপি হয়েছে। এনসিপি নেতা আরও বলেন, নির্বাচন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে এবং কমিশনের ভূমিকার ওপর নির্ভর করবে জোটের পরবর্তী অবস্থান।

বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হকও নিজের আসনে কারচুপির অভিযোগ তুলে বলেন, জুলাই চেতনার অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।