Web Analytics

দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করায় এই পরিস্থিতি তৈরি হয়। বাস থেকে শ্রমিককল্যাণে ব্যয়ের জন্য চাঁদা আদায়কে কেন্দ্র করে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলছিল।

মঙ্গলবার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কর্মীদের বিরুদ্ধে কয়েকজন বাস শ্রমিককে মারধরের অভিযোগ ওঠে। এ ঘটনায় বুধবার রাতে পুলিশের তত্ত্বাবধানে দুই সংগঠনের নেতারা বৈঠকে বসেন, তবে সমঝোতা হয়নি। ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান অভিযোগ করেন, মোটর শ্রমিক ইউনিয়ন সড়কে বাস আটকে বেআইনিভাবে চাঁদা আদায় করছে।

অভিযোগ অস্বীকার করে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুর রউফ জুলমত বলেন, তাদের সংগঠন নিয়ম মেনেই বাস থেকে চাঁদা আদায় করে। অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, বৈঠকে উভয় পক্ষ অনড় থাকায় সমঝোতা সম্ভব হয়নি। তবে পুলিশ দুই পক্ষকেই সড়কে কোনো ধরনের চাঁদাবাজি না করার নির্দেশনা দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।