Web Analytics

মাদক ও সন্ত্রাসবিরোধী জনসচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলায় শুক্রবার ছয় কিলোমিটার দীর্ঘ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের নেতৃত্বে আয়োজিত পদযাত্রাটি বিকেল সাড়ে ৩টায় দাঁতমারা থেকে শুরু হয়ে হেঁয়াকো বাজারে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০ হাজার মানুষ অংশ নেন। পরে হেঁয়াকো বাজারে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

ফটিকছড়িকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা চান সরোয়ার আলমগীর। তিনি বলেন, আগামী প্রজন্মের জন্য সুশৃঙ্খল, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ এবং ফটিকছড়ি গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের রক্ষায় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি সন্তানরা সন্ধ্যার পর কোথায় যায় ও কী করে, সে বিষয়ে বিশেষ খেয়াল রাখার কথা বলেন।

তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার আহ্বান জানান এবং সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। উন্নয়ন পরিকল্পনার মধ্যে তিনি নাজিরহাট থেকে ফটিকছড়ি হয়ে উত্তরাঞ্চল পর্যন্ত রেলপথ সম্প্রসারণ, হেঁয়াকোকে পৌরসভায় উন্নীত করা, উত্তর ফটিকছড়িকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা এবং আধুনিক ফায়ার স্টেশন স্থাপনের উদ্যোগের কথা জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।