Web Analytics

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। শনিবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভার ভরামুহুরী এলাকায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধর্ম বা বর্ণের কোনো বৈষম্য থাকবে না এবং সবাই এক পরিচয়ে বাংলাদেশি হিসেবে ঐক্যবদ্ধ থাকবে।

তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবে এবং দেশে নতুন কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ জন্ম নিতে দেবে না। মুক্তিযোদ্ধা, শহিদ ও তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধাকে দলে ভিড়িয়ে জাতির সঙ্গে প্রতারণা করা যাবে না।

সালাহউদ্দিন আহমদ বিএনপিকে মুক্তিযোদ্ধাদের দল হিসেবে উল্লেখ করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।