Web Analytics

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসের অভিযোগে যৌথবাহিনীর অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ ৬২২ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে শুরু হওয়া এই অভিযানে সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরা অংশ নেন। কক্সবাজার জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনানের নেতৃত্বে পরিচালিত অভিযানে পালংখালী, থাইংখালী ও বালুখালীসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। রোহিঙ্গাদের ঘর ভাড়া দেওয়ার অপরাধে ১৩টি মামলায় ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় এবং তিনজন বাড়ির মালিককে কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে ২১১ জন পুরুষ, ১৯৬ জন নারী ও ২০০ জন শিশু রয়েছে। তারা উখিয়ার বিভিন্ন স্থানে ভাড়া বাসায় অবৈধভাবে বসবাস করছিলেন। গ্রেপ্তার রোহিঙ্গাদের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) মাধ্যমে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রশাসন জানায়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও ক্যাম্পের বাইরে অবৈধ বসবাস বন্ধ করতেই এই অভিযান পরিচালিত হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।