Web Analytics

জুলাই বিপ্লবে রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১৬ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার প্রসিকিউশন ও আসামিপক্ষের শুনানি নিয়ে ট্রাইব্যুনাল এ দিন নির্ধারণ করেন।

মামলায় সাবেক সংসদ সদস্য হাবিব হাসান, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপি উত্তরা বিভাগের সাবেক ডিসি কাজী আশরাফুল আজীম এবং অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিনসহ ২৬ জনকে আসামি করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশন দুটি অভিযোগ এনেছে।

এক অভিযোগে বলা হয়, ১৮ জুলাই ২০২৪ উত্তরা ৩ নম্বর সেক্টরে আহতদের হাসপাতালে নিতে সহায়তা এবং আন্দোলনরত ছাত্র-জনতাকে পানি-বিস্কুট দেওয়ার সময় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী মুগ্ধ গুলিবিদ্ধ হন। পরে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ওই দিন আরও ছয়জন নিহত হওয়ার এবং ১৯ জুলাই উত্তরায় চারজনকে গুলি করে হত্যার অভিযোগও রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।