Web Analytics

জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামে দুর্বৃত্তরা রাতের আঁধারে ১২ কৃষকের প্রায় ১০ বিঘা জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে। মঙ্গলবার সকালে কৃষকেরা জমিতে গিয়ে গাছগুলো কাটা দেখতে পান। আগাম মৌসুমের জন্য চাষ করা ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

তফিকুল, ছাইদুল, সুলতান, সাহাজুল ও মোশারফসহ কৃষকেরা উন্নত জাতের হাইব্রিড শিমের বীজ সংগ্রহ করে দীর্ঘদিন ধরে শ্রম ও অর্থ ব্যয় করে ক্ষেত পরিচর্যা করছিলেন। গাছে ফুল এসেছিল এবং শিম ধরতে শুরু করেছিল। আর প্রায় দুই সপ্তাহ পর শিম তুলে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাঁদের। কৃষকদের হিসাবে, প্রায় ২ লাখ টাকার বিনিয়োগের পাশাপাশি প্রায় ১৫ লাখ টাকার শিম বিক্রির সম্ভাবনা নষ্ট হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আফছার বলেন, ধারদেনা করে ৩৩ শতক জমিতে প্রায় ২৫ হাজার টাকা ব্যয়ে শিম চাষ করেছিলেন এবং প্রায় ৩ লাখ টাকা আয়ের আশা করেছিলেন। তিনি ক্ষতিপূরণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান জানান, উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শনে গেছেন। কৃষকেরা অভিযোগ দিলে তদন্তসাপেক্ষে কৃষি অফিসের বরাদ্দ ও সামর্থ্য অনুযায়ী সহায়তা করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।