Web Analytics

গাজায় ইসরাইলের কথিত ‘গণহত্যা’ নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘নাজা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পর নির্মাতা ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল সোরের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ নেওয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের সংস্কৃতিমন্ত্রী মিকি জোহার। রোববার এক্সে দেওয়া পোস্টে তিনি চলচ্চিত্রটিকে ‘জঘন্য’ এবং এর পুরস্কার জয়কে ‘ভয়াবহ’ ও ‘বিস্ময়কর’ বলেছেন।

৮০ মিনিটের তথ্যচিত্রটিতে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘পরিকল্পিত গণহত্যা’ চালাতে ইসরাইলের এআই-চালিত বিভিন্ন পদ্ধতি ব্যবহারের বিষয় তুলে ধরা হয়েছে। এতে ইসরাইলি সামরিক ও গোয়েন্দা বাহিনীর কয়েকজন সদস্যের সাক্ষাৎকার রয়েছে, তবে নিরাপত্তার কারণে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। তাঁদের ভাষ্য অনুযায়ী, ‘ল্যাভেন্ডার’ নামের একটি এআই-চালিত ব্যবস্থা ফিলিস্তিনিদের টেলিযোগাযোগ পর্যবেক্ষণ এবং হত্যার লক্ষ্যবস্তু নির্ধারণে ব্যবহৃত হয়েছে।

জোহার অভিযোগ করেন, নির্মাতারা ‘বিশ্বের ইহুদিবিদ্বেষীদের কাছ থেকে হাততালি পাওয়ার জন্য’ নিজেদের দেশের ক্ষতি করছেন। তিনি তাঁদের কর্মকাণ্ডকে রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা হিসেবে বর্ণনা করে নাগরিকত্ব বাতিলের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। ভেনিসে চলচ্চিত্রটির প্রিমিয়ারে দর্শকেরা ২৫ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান। আব্রাহাম বলেন, চলচ্চিত্রটি পশ্চিমা দেশগুলোকে ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে উৎসাহিত করবে বলে তাঁর আশা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।