Web Analytics

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ (সিআইএমসি) চট্টগ্রামের চান্দগাঁওয়ে আন্তর্জাতিক মানের এক হাজার শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটির কাজ শুরু হচ্ছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। স্বাস্থ্যসেবার তীব্র সংকট কমানো এবং সাধারণ মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের লক্ষ্য। শনিবার সিআইএমসির কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বর্তমানে সিআইএমসি হাসপাতাল ২১টি বিভাগের মাধ্যমে ৫০০ শয্যায় সেবা দিচ্ছে এবং প্রতিদিন বহির্বিভাগে ৫০০ থেকে ৭০০ রোগী চিকিৎসা নেন। হাসপাতালটি রোগীদের ১০ শতাংশকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেয়। তবে অন্তর্বিভাগে জায়গার সংকটে অনেক রোগীকে ফেরত দিতে হচ্ছে বলে জানানো হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্য সরকারি হাসপাতালেও শয্যাসংকটে রোগীদের দুর্ভোগ বাড়ছে বলে বক্তারা উল্লেখ করেন।

প্রতিষ্ঠানটি জানায়, নতুন হাসপাতালের ফাইল ও নকশার কাজ স্বল্প পরিসরে সম্পন্ন হয়েছে এবং বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিএমইএসি’র অধীনে প্রথম ধাপে পূর্ণ বৈশ্বিক স্বীকৃতি পাওয়া আট প্রতিষ্ঠানের মধ্যে সিআইএমসি রয়েছে; চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম মেডিকেল কলেজও এ স্বীকৃতি পেয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।