Web Analytics

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। আইডিএফ জানায়, লেবানন থেকে ইসরাইলের দিকে ছোড়া কয়েকটি প্রজেক্টাইল তারা ভূপাতিত করেছে এবং তিনজন ‘হিজবুল্লাহ যোদ্ধা’কে হত্যা করেছে, যারা ইসরাইলি বিমান বাহিনীর একটি উড়োজাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করেছিল। অন্যদিকে, হিজবুল্লাহ টেলিগ্রামে জানিয়েছে, তারা ইসরাইলে রকেট হামলা চালিয়েছে।

আইডিএফ দাবি করেছে, হিজবুল্লাহ এর আগেও দক্ষিণ লেবাননে তাদের সেনাদের লক্ষ্য করে দুইবার রকেট নিক্ষেপ করেছে, যা যুদ্ধবিরতির শর্তের স্পষ্ট লঙ্ঘন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, আজ সকালে দক্ষিণাঞ্চলের টাইর এলাকায় ইসরাইল হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বলেছে, ইসরাইল যুদ্ধবিরতি ভঙ্গ করায় তারা প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির সময়সীমা তিন সপ্তাহ বাড়ানো হয়েছে এবং যুক্তরাষ্ট্র লেবাননের সঙ্গে কাজ করবে যাতে তারা হিজবুল্লাহর বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।