Web Analytics

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন। শুক্রবার সংবাদ সম্মেলনে পেলেটবিদ্ধ বলে দাবি করা শিক্ষার্থী সাহিল লোছাবকে পাশে নিয়ে তিনি বলেন, সরকার এ বিষয়ে সত্য গোপন করছে। রাহুল সাংবাদিকদের সামনে সাহিলের মুখ, হাত ও শরীরের বিভিন্ন স্থানের ক্ষতচিহ্ন দেখান।

২০ জুলাই প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে পুলিশি অভিযানে পেলেট গান ব্যবহারের অভিযোগ ওঠে। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় সরকার শুরু থেকেই অভিযোগটি অস্বীকার করে আসছে। তবে আহত কয়েকজন বিক্ষোভকারী চিকিৎসা প্রতিবেদনে পেলেট আঘাতের প্রমাণ পাওয়ার দাবি করেছেন। ১৯ বছর বয়সী সাহিল দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ওপেন লার্নিংয়ের শেষ বর্ষের শিক্ষার্থী।

রাহুলের ভাষ্য অনুযায়ী, জাতীয় পতাকা হাতে বিক্ষোভে অংশ নেওয়ার সময় সাহিল আহত হন এবং ডান চোখে এখন দেখতে পাচ্ছেন না। সাহিলের মা জ্যোতি বলেন, তাঁকে এআইআইএমএস ট্রমা সেন্টারে ভর্তি করা হয় এবং মঙ্গলবার অস্ত্রোপচার হয়েছে। রাহুল দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমা প্রার্থনা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।