Web Analytics

কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে নৌকায় দুষ্কৃতকারীদের হামলার পর নিউজিল্যান্ডের পাঁচ পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতকারী পর্যটকদের ওপর হামলা চালিয়ে তাদের মালামাল লুট করে। খবর পেয়ে কোস্ট গার্ড দ্রুত অভিযান চালিয়ে পর্যটকদের জীবিত উদ্ধার করে এবং লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে ফেরত দেয়। তবে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনে তার পরিবারের চার সদস্যসহ ২০২৪ সালে বিশ্বভ্রমণের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন। নিরাপত্তা ঝুঁকির কারণে কর্তৃপক্ষ তাদের সমুদ্রযাত্রা থেকে বিরত থাকতে বলেছিল এবং জানায় যে তাদের পাসপোর্টের মেয়াদ ২০২৬ সালের জানুয়ারিতে শেষ হয়েছে। কিন্তু তারা নির্দেশনা উপেক্ষা করে সোনাদিয়া চরে অবস্থান করছিলেন।

উদ্ধারকৃত পর্যটকদের নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় চলছে। দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।