Web Analytics

বাগেরহাটের কচুয়া উপজেলায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামে তাদের নিজ বসতঘর থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন মৃত আবদার আলী হাওলাদারের স্ত্রী মনিরা বেগম (৫৫), তাদের ছেলে আহাদ হাওলাদার (২২) এবং মনিরা বেগমের মা রাশিদা বেগম (৮৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১টার দিকে কয়েকজন প্রতিবেশী নারী বাড়ির বারান্দায় রাশিদা বেগমের লাশ দেখতে পান। তারা পরিবারের সদস্যদের ডাকাডাকি করার পর ঘরের ভেতরে গিয়ে মনিরা বেগম ও আহাদ হাওলাদারের লাশও দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ ও পিবিআইয়ের প্রতিনিধিরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

কচুয়া থানার ওসি হারুন অর রশিদ বলেন, লাশগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। পুলিশের প্রাথমিক ধারণা, ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে। বাড়িতে লোকজনের আনাগোনা না থাকায় বিষয়টি আগে নজরে আসেনি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।