Web Analytics

গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত শান্তি পর্ষদের সদস্য মার্ক রোয়ান আইপ্যাক-সংশ্লিষ্ট দুটি সংগঠনকে ১৫ লাখ ডলার অনুদান দিয়েছেন। শুক্রবার আনাদোলু এজেন্সির প্রকাশিত ফেডারেল ইলেকশন কমিশনের নথিভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের প্রধান রোয়ান মার্চে ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্টকে ১০ লাখ এবং একই দিনে সংশ্লিষ্ট আরেকটি সুপার প্যাককে পাঁচ লাখ ডলার দেন।

অনুদানের বিষয়টি প্রথম প্রকাশ করে দ্য ইন্টারসেপ্ট। তাদের প্রতিবেদনে বলা হয়, রোয়ান নিয়মিতভাবে ইসরাইলকে সহায়তা ও অস্ত্র সরবরাহকেন্দ্রিক ওয়াশিংটনের পররাষ্ট্রনীতিকে সমর্থন ও অর্থায়ন করে আসছেন, যা গাজায় গণহত্যার মধ্যেও অব্যাহত ছিল। ফেব্রুয়ারিতে শান্তি পর্ষদের বৈঠকে তিনি যুদ্ধবিধ্বস্ত গাজাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পক্ষে মত দেন এবং বলেন, অর্থ বা সম্পদের নয়, শান্তি প্রতিষ্ঠার সমস্যাই প্রধান।

প্রতিবেদন অনুযায়ী, ইউডিপি মিসৌরিতে সাবেক ডেমোক্র্যাট সিনেটর করি বুশের বিরুদ্ধে বর্তমান ইসরাইলপন্থি রিপাবলিকান সিনেটর ওয়েসলি বেলের প্রচারে অর্থ ব্যয় করে। অন্য সুপার প্যাকটি মিশিগানে ফিলিস্তিনপন্থি সিনেট প্রার্থী আবদুর রহমান আল-সাইয়েদের বিরুদ্ধে অর্থ ব্যবহার করে। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন অক্টোবর মাসে গাজায় খাবার ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নতুন ত্রাণবহর পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।