Web Analytics

ইয়েমেনের চলমান সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য এবং হুথিদের অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে বলেছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে যুক্তরাজ্যের প্রতিনিধি সংকট নিরসনে জাতিসংঘের নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়াকে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

যুক্তরাজ্যের প্রতিনিধি বলেন, ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু হওয়ায় মানবিক সংকট আরও গভীর হয়েছে এবং ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হুথিদের অব্যাহত অবরোধের কারণে তাইজ শহরে খাদ্যের দাম অন্তত ৫০ শতাংশ বেড়েছে। হাসপাতালগুলোতে জ্বালানি ও ওষুধের সংকটও দেখা দিয়েছে বলে তিনি জানান।

যুক্তরাজ্য দ্রুত ও বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ ও মানবিক সহায়তা সংস্থার কর্মীদের আটক রাখার ঘটনায় হুথিদের নিন্দা জানিয়েছে দেশটি। আটক অবস্থায় জাতিসংঘের কর্মী মোহাম্মদ আল-শামির মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তও দাবি করেছে লন্ডন। যুক্তরাজ্য বলেছে, রাজনৈতিক সমঝোতা হতে হবে অন্তর্ভুক্তিমূলক এবং ইয়েমেনের জনগণের নেতৃত্বে ও মালিকানায় পরিচালিত।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।