Web Analytics

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিমানবন্দরে সরাসরি স্বাগত জানিয়েছেন। ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান অবতরণের পর তিনি বিমানের সিঁড়ির নিচে দাঁড়িয়ে ট্রাম্পকে অভ্যর্থনা জানান। প্রতিবেদনে বলা হয়েছে, পরে শি ট্রাম্পকে আলিঙ্গনও করেন।

ফক্স নিউজের বরাতে প্রতিবেদনে বলা হয়, চীনা কূটনৈতিক প্রটোকলে এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। গত সেপ্টেম্বরে শীর্ষ বৈঠকের আগে শি জিনপিং যুক্তরাষ্ট্রের অ্যান্ড্রুজ এয়ার ফোর্স বেসে গেলে ট্রাম্প নিজে উপস্থিত থেকে তাকে স্বাগত জানিয়েছিলেন। এই বিশেষ সম্মানকে তার প্রতিদান হিসেবে তুলে ধরা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পকে দেওয়া উষ্ণ অভ্যর্থনা কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। প্রতিবেদনে আরও বলা হয়, এর আগের রাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনে পৌঁছালেও তাকে বিমানবন্দরে একই ধরনের বিরল সম্মান বা প্রটোকল দেওয়া হয়নি।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।