Web Analytics

খুলনার শহীদ সোহরাওয়ার্দী কলেজে জুলাই শহীদ দিবসের আলোচনা সভায় এক শিক্ষকের বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের টিচার্স লাউঞ্জে এ ঘটনা ঘটে। ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মনিরুজ্জামান মোড়ল বক্তব্যে বলেন, জুলাই অভ্যুত্থানের ফলে আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি, যা ফ্যাসিস্ট শাসনামলে ছিল না। এ বক্তব্যে কিছু শিক্ষক কটাক্ষ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মনিরুজ্জামান অভিযোগ করেন, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন আজম খান প্রকাশ্যে তার বক্তব্যের সমালোচনা করেন এবং দুই শিক্ষক রায়হান হোসেন ও আয়শা আবু বক্কর ইমরানের পক্ষ নেন। তিনি আরও দাবি করেন, ইমরান নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ছিলেন এবং জুলাই অভ্যুত্থানের পর কয়েক মাস কলেজে আসেননি। ইমরান অভিযোগ অস্বীকার করে বলেন, মনিরুজ্জামান প্রায়ই ঝামেলা সৃষ্টি করেন এবং ব্যক্তিগতভাবে খোঁচা দেন।

কলেজের অধ্যক্ষ রুমা নন্দী জানান, ঘটনাটি জুলাই আলোচনা নয়, ব্যক্তিগত প্রসঙ্গে হয়েছে এবং তা খুবই সামান্য। তিনি বলেন, আগস্টের পর থেকে ইমরানকে কোনো অনুষ্ঠানে বক্তব্য দিতে দেওয়া হয় না।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।