Web Analytics

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, জুলাই সনদ ও সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধিতা করে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে। রোববার (৫ এপ্রিল) বগুড়া-৬ আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নির্বাচনি ইশতিহার ঘোষণার অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যে প্রণীত জুলাই সনদকে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে আইনি ভিত্তি দেওয়া হয় এবং এর অধীনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। তিনি অভিযোগ করেন, বিএনপি একই আদেশে সরকার গঠন করলেও গণভোটের ফলাফল মানছে না এবং সংস্কার আদেশ বাতিলের উদ্যোগ নিচ্ছে। প্রায় ৫ কোটি ভোটার গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে বিএনপির আপত্তি প্রত্যাখ্যান করেছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও অভিযোগ করেন, বগুড়ার উপনির্বাচনে সরকারি দলের লোকেরা জামায়াত কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। অনুষ্ঠানে জাগপার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেন, ক্ষমতায় আসার দেড় মাসের মধ্যেই বিএনপি স্বৈরাচারী বৈশিষ্ট্য অর্জন করেছে এবং ভারতের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।