Web Analytics

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে ২০২৬ সালের ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।

সরকারি ছুটির ২০২৬ সালের তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি ছিল। ২২ অক্টোবর বৃহস্পতিবার অফিস খোলার কথা থাকলেও মন্ত্রিসভার অনুমোদনের পর দিনটিও অতিরিক্ত সরকারি ছুটি হিসেবে যুক্ত হচ্ছে।

এর পরের দুই দিন, ২৩ ও ২৪ অক্টোবর, যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকবে। তাই পূজার ছুটি, এক দিনের অতিরিক্ত ছুটি ও দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে পাঁচ দিনের বিরতি তৈরি হয়েছে। তবে আগের সপ্তাহের সাপ্তাহিক ছুটির দিন ১৭ অক্টোবর শনিবার সরকারি চাকরিজীবীদের যথারীতি অফিস করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ২২ অক্টোবরের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।