Web Analytics

ঢাকার আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার একটি তালাবদ্ধ বাসা থেকে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন আলমগীর, তাঁর স্ত্রী নাজমা ও তাঁদের ছয় মাসের শিশুসন্তান। হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, আলমগীর স্ত্রী নাজমা ও শিশুসন্তানকে নিয়ে আশুলিয়ায় থাকতেন। নাজমা একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং আলমগীর পান বিক্রি করতেন। তাঁদের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায়।

রোববার বিকেলে অ্যাম্বুলেন্সে করে লাশগুলো নবাবগঞ্জ উপজেলার নির্শা পলাশবাড়ী গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারি ও প্রিয়জনদের শেষবার দেখতে স্থানীয়দের ভিড় হয়। কীভাবে এবং কী কারণে তাঁদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।