Web Analytics

পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ভারত সমর্থিত বলে বর্ণিত ১১ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ। নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, পাঞ্জগুর জেলার গোয়ারগো এলাকায় এক অভিযানে পাঁচজন নিহত হয়। চাগাই জেলায় চালানো অন্য অভিযানে আরও ছয়জন নিহত হওয়ার কথা জানানো হয়েছে।

গোয়ারগো অভিযানে নিহত পাঁচজনের কাছ থেকে নিরাপত্তা বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। চাগাই জেলার আমিনাবাদ ও সিয়াহ চাং এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করা হয়েছে বলেও নিরাপত্তা সূত্র জানায়। নিহতদের পরিচয় বা অভিযানের সময় সম্পর্কে প্রতিবেদনে আর কোনো তথ্য দেওয়া হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যাপক বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশে এ ধরনের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে জিও নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।