Web Analytics

২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে আলোচিত হাসনাতুল ইসলাম ফাইয়াজ এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করেছেন। বাংলা বিষয় ছাড়া বাকি সব বিষয়ে তিনি জিপিএ-৫ পেয়েছেন। শনিবার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানে ফাইয়াজ সক্রিয়ভাবে অংশ নেন। তখন তিনি ঢাকা কলেজের ১৭ বছর বয়সী শিক্ষার্থী ছিলেন। ১৭ জুলাই থেকে বন্ধুদের সঙ্গে সামনের সারির আন্দোলনকারীদের পানি ও খাবার সরবরাহ করতেন এবং স্লোগান দিয়ে তাঁদের উৎসাহিত করতেন। ২৪ জুলাই রাতে রাজধানীর মাতুয়াইলের বাসা থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাঁকে তুলে নেওয়া হয়।

২৭ জুলাই পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় তাঁকে আদালতে হাজির করা হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর হয়। দড়ি দিয়ে হাত বাঁধা অবস্থায় তাঁর ছবি ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পরে শিশু আদালত তাঁকে অপ্রাপ্তবয়স্ক ঘোষণা করে রিমান্ড বাতিল করে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। হাইকোর্টে রাষ্ট্রপক্ষও রিমান্ড ও দড়ি দিয়ে বাঁধার ঘটনাকে ভুল বলে স্বীকার করে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।