Web Analytics

আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতকে শক্তিশালী করতে দুই ডজনের বেশি মার্কিন এআই কোম্পানিকে ‘জাতীয় চ্যাম্পিয়ন’ হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। সম্ভাব্য তালিকায় চিপ নির্মাতা এনভিডিয়ার পাশাপাশি অ্যামাজন, মাইক্রোসফট, ওপেনএআই ও অ্যানথ্রোপিক রয়েছে। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন, যদিও সময় পেছানোর সম্ভাবনাও আছে।

এই উদ্যোগের লক্ষ্য বিদেশি দেশ ও প্রতিষ্ঠানগুলোকে চীনা প্রযুক্তির বদলে মার্কিন এআই প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করা। এর আওতায় চিপ, এআই মডেল, সফটওয়্যার, সার্ভার, নেটওয়ার্কিং সরঞ্জাম, তথ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থা ও সাইবার নিরাপত্তাসহ সমন্বিত প্রযুক্তি প্যাকেজ বিদেশি ক্রেতাদের কাছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে ট্রাম্প ‘আমেরিকান এআই এক্সপোর্টস প্রোগ্রাম’ চালুর নির্বাহী আদেশে সই করেন।

এনভিডিয়াকে তালিকায় রাখার খবর এমন সময়ে এসেছে, যখন প্রতিষ্ঠানটি নানা বিতর্কে রয়েছে। গত সপ্তাহে দীর্ঘদিনের প্রধান নির্বাহী জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। অর্থমন্ত্রী স্কট বেসেন্ট নেতৃত্বে বড় পরিবর্তনের আহ্বান জানিয়ে উন্নত চিপ চীনে সরিয়ে নেওয়ার সুযোগ এনভিডিয়া জেনেশুনে দিয়েছে কি না, সে বিষয়ে ১০ দিনের মধ্যে জবাব চেয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।