Web Analytics

মৎস্য, প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, প্রান্তিক কৃষকদের কল্যাণ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার। শুক্রবার কুমিল্লা সার্কিট হাউসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে দেশের বৃহৎ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন সম্ভব।

মন্ত্রী জানান, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত, তাই কৃষি উন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের তিনি আহ্বান জানান কৃষকদের মাটির স্বাস্থ্য, পিএইচ মাত্রা, সার ব্যবহারের দক্ষতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে। তিনি বলেন, সঠিক পিএইচ মাত্রা বজায় রাখা গেলে সারের ব্যবহার ও উৎপাদন ব্যয় কমানো সম্ভব। কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে সমন্বিত কাঠামোর আওতায় আনার উদ্যোগের কথাও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও জানান, কুমিল্লা বিভাগ প্রতিষ্ঠা ও গোমতী নদী থেকে অবৈধ মাটি কাটা বন্ধ করা তার অগ্রাধিকার। তিনি অবৈধ মাটি কাটার বিরুদ্ধে সরকারের “জিরো টলারেন্স” নীতির কথা ঘোষণা করে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।