Web Analytics

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় অটোরিকশার ধাক্কায় জুবায়ের মিয়া নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ধাপেরহাট এলাকার সাদুল্যাপুর-ধাপেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। হিংগারপাড়া গ্রামের আফিজুর রহমানের ছেলে জুবায়ের রাস্তা পার হওয়ার সময় ধাপেরহাট থেকে সাদুল্যাপুরগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের উপস্থিতিতে এলাকাবাসী অবরোধ তুলে নেন।

পুলিশ জানায়, তাদের হস্তক্ষেপের পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।