Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোজতবা খামেনি। ইরানের প্রেসিডেন্ট, স্পিকার, পররাষ্ট্রমন্ত্রীসহ সব রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠান তার প্রতি জোরালো সমর্থন জানিয়েছে। তবে দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গেই তাকে নানা জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।

আলজাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদি জানান, বছরের পর বছর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ অব্যবস্থাপনার কারণে পঙ্গু অর্থনীতির ভার নিতে হবে নতুন নেতাকে। একই সঙ্গে তাকে সামাজিক বিভাজন ও বিরোধী পক্ষের প্রতিরোধও সামলাতে হবে। নিয়োগ ঘোষণার পর তেহরানের বিভিন্ন স্থানে, বিশেষ করে ইনকিলাব স্কয়ারে, সমর্থকরা জড়ো হলেও তারা আক্রমণের শিকার হন।

আসাদি বলেন, ইরান এখন একটি মেরুকৃত সমাজ। গত ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভে রাজনৈতিক ও সামাজিক দাবিও যুক্ত হয়। নতুন সর্বোচ্চ নেতা এসব সংকট মোকাবিলা করতে পারবেন কি না, তা এখনো অনিশ্চিত।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।