জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সংসদ প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন যে, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ফোন বহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করা হবে। সোমবার রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এই হুঁশিয়ারি দেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এর আগের দিন রবিবার ইসি এই নির্দেশনা জারি করে।
ইসির নির্দেশনায় বলা হয়, শুধুমাত্র প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার, সাধারণ আনসার বা ভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ফোন রাখতে পারবেন। বাকিদের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। নাহিদ ইসলাম বলেন, সোমবার সন্ধ্যার মধ্যে এই বিধি পরিবর্তন না হলে ইসি ঘেরাও করা হবে এবং পক্ষপাতমূলক আচরণ করলে তা আরও ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
তিনি অভিযোগ করেন, কিছু বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের বিজ্ঞাপন প্রচার করছে, অন্যদেরটি নিচ্ছে না এবং সতর্ক করেন যে ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।