Web Analytics

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো কথিত ‘হেলমেট বাহিনী’ এখন নতুন নামে ‘গুপ্ত বাহিনী’ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি দাবি করেন, এই চক্র দেশে মব সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। শুক্রবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মিনু বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর হেলমেট বাহিনীর সদস্যরা আবার সক্রিয় হয়েছে এবং বর্তমান অস্থির পরিস্থিতির পেছনে কাজ করছে। তিনি উল্লেখ করেন, বিএনপি সব সময় দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং প্রভুত্ব নয়, পারস্পরিক বন্ধুত্বে বিশ্বাস করে। তার মতে, বিএনপি কোনো ব্যক্তিনির্ভর দল নয়, এটি কর্মীদের দল, আর কর্মীরাই দলের মূল শক্তি।

ভূমিমন্ত্রী আরও জানান, মন্ত্রণালয়ের অধীনে অনেক খাস জমি থাকলেও বিএনপি তা দখল করে দলীয় কার্যালয় নির্মাণ করবে না। বরং দলের মহাসচিবের নামে বৈধভাবে জমি ক্রয় করে স্থায়ী কার্যালয় নির্মাণের পরিকল্পনা রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।